1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় বর্জ্য অপসারণে পৌরসভা-ব্যবসায়ীদের সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কুলাউড়া শহরের ময়লা ও বজ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কুলাউড়ার ইউএনও ভিডিও চিত্র দেখুন

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মার্কেট ও দোকানপাটের বর্জ্য অপসারণ বিষয়ে পৌরসভা ও ব্যবসায়ীদের মধ্যে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় শহরের বিভিন্ন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে বর্জ্য ব্যবস্থাপনা এবং শহরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য অপসারণে উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিদিন সকাল ১০টায় পৌরসভার দুটি ছোট ভ্যানগাড়ির মাধ্যমে বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য অপসারণ করা হবে। এ কাজে নিয়োজিত ভ্যানচালকদের মাসিক বেতন প্রদানের লক্ষ্যে মার্কেট মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পৌরসভাকে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে সহায়তা করবে।

 

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, পৌর জামায়াত সভাপতি রুহুল আমিন রইয়ব, কুলাউড়া প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, বিশিষ্ট ব্যবসায়ী মো. শেলুর রহমান, নাজমুল বারী সোহেলসহ সাবেক পৌর কাউন্সিলররা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট