1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

১১ জুন (রোজ বুধবার) জুড়ী পূর্ব শাখার আয়োজনে নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এই অভিযানের শুরু হয়।

জুড়ী পূর্ব শাখার সভাপতি মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: নিজাম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক তোফাজ্জল হোসাইন, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ, নয়াবাজার মাদ্রাসা সভাপতি শাফিয়ান আহমেদ, সেক্রেটারি হা. রেদোয়ানুল মাহবুব মাসুদ, পূর্ব জুড়ী ইউনিয়ন সভাপতি আবু তাহের সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শাহীন আহমেদ খান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপনের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানাবিধ সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে। এই অবস্থায় আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা এই বাংলাদেশকে শাসন করেছেন শোষণ করেছেন তারা সবাই কেউ সেকেন্ড হোম তৈরী করেছেন কেউ বেগমপাড়া তৈরী করেছেন। কিন্তু বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে নিয়ে কোনো পরিকল্পনা ছিলনা তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি বন-জঙ্গল নিধন হয়েছে। কিন্তু গড়ার কোনো পরিকল্পনা বিগত স্বৈরাচার সরকার গ্রহণ করতে পারে নি। বেশি করে গাছ লাগাতে হবে, রোপিত গাছগুলোর সঠিক পরিচর্যা করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট