1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজারে ওএমএস কার্যক্রম শুরু: স্বল্পমূল্যে চাল-আটা বিক্রি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ।।

খাদ্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির চাপ লাঘব এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের লক্ষ্যে আজ ৯ জুলাই ২০২৫ খ্রি. মৌলভীবাজারে শুরু হলো খোলা বাজারে চাল ও আটা বিক্রয় (ওএমএস) কার্যক্রম।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।

তিনি জানান, “সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় খাদ্য অধিদপ্তর পরিচালিত এই ওএমএস কার্যক্রম নিম্ন আয়ের জনগণের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।”

ওএমএস কার্যক্রমে থাকছে:

একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল বা আটা ক্রয় করতে পারবেন।

চালের মূল্য প্রতি কেজি ৩০ টাকা এবং আটার মূল্য প্রতি কেজি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত ৯টি স্থানে এ বিক্রয় কার্যক্রম চলবে।

এই কার্যক্রমে সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ করতে পারায় বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষা হবে এবং জনগণের দুর্ভোগও কমবে বলে আশা করা যাচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট ও অতিমূল্য রোধে নিয়মিত তদারকি ও মনিটরিং অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট