1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজার ছাত্র আন্দোলনকে ‘মব’ বলায় ক্ষোভ, সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি।।

মৌলভীবাজারে সেচ্ছাসেবক লীগের সদস্য ও শীর্ষ স/ন্ত্রা/সী হিসেবে পরিচিত আনিসুল ইসলাম চৌধুরী তুষারের জামিন বাতিল এবং মৌলভীবাজার প্রেসক্লাব থেকে আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিকদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে শহরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রতিনিধি শামায়েল রহমান। তিনি বলেন, গত ৩৬ জুলাইয়ের আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় সরাসরি জড়িত থাকা সত্ত্বেও ৭ জুলাই তুষার জামিনে মুক্তি পান। অথচ এই জামিনের বিরুদ্ধে কোনো গণমাধ্যম প্রতিবাদ তোলেনি। উল্টো কিছু সুবিধাভোগী ও আওয়ামীপন্থী সাংবাদিকরা খবরটি ধামাচাপা দিয়ে আন্দোলনকারীদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।

এই অন্যায়ের প্রতিবাদে প্রতীকী কর্মসূচি হিসেবে আন্দোলনকারীরা মৌলভীবাজার প্রেসক্লাব তালাবদ্ধ করে চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে প্রেসক্লাব থেকে পক্ষপাতদুষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদসহ আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের অপসারণ এবং নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

নেতারা অভিযোগ করেন, পুলিশের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত থাকলেও পরে কিছু কথিত সাংবাদিক ও অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে পুনরায় দখল করা হয়। তাদের ভাষায়, নিয়ামুল হক ও সংশ্লিষ্টরা প্রেসক্লাবকে দলীয় স্বার্থে ব্যবহার করছেন এবং ‘মামলা বাণিজ্য’ চালিয়ে যাচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা ইতোমধ্যে আইনি লড়াইয়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন। দাবিগুলো পূরণ না হলে আন্দোলন আরও তীব্র ও সর্বাত্মক করা হবে বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহ মিসবাহ, রাব্বি মিয়া,শামায়েল রহমান,তানজিয়া শিশির, জাবেদ রহমান, রুহুল আমিন প্রমুখ।

#মৌলভীবাজার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট