1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই-জেলা প্রশাসক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট।।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেছেন, সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই। জেলা প্রশাসক মৌলভীবাজার জেলায় ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষ-প্রতিষ্ঠানে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১০ জুলাই দুপুরে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে, তবেই আমরা পরিবেশ রক্ষা ও গাছ থেকে উপকার পেতে পারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এম ওয়াহিদ রুলু, আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, কমলগঞ্জ পৌর এলাকার ১৭ টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোকসেদ উল্ল্যাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট