1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

চা বাগানে সেপটিক ট্যাংকে ৪ তরুণের ‘রহস্যজনক’ মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবতী হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, বুধবার ৯ জুলাই রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবর্তী হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় ৪ জন চা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। প্রথমে একজন নামে সেপটিক ট্যাংকের ভেতর। এর পর একে অপরকে উদ্ধার করতে নেমে ৪ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালি। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। এদিকে দূর্গম এলাকা হওয়ায় তাদের হাসপাতালে আনতে সময় লাগে। পরে তাদের লাশ মধ্যরাতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় রবি বুনার্জী নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, যে চারজনকে রাতে আমাদের কাছে নিয়ে এসেছিল তারা সবাই মৃত ছিল। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে আসে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। আত্মীয়দের কাজ থেকে পাওয়া তথ্য মতে জেনেছি, ওরা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ওসি আমিনুল ইসলাম বলেন, বুধবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চার তরুণ প্রাণ হারিয়েছেন বলে শুনেছি। ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট