1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন– কুলাউড়ায় সেলাই মেসিন বিতরন——–অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হবে—- মো শওকতুল ইসলাম এমপি কুলাউড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র: ঘাতক পুত্র আটক রমজানের পর উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত কুলাউড়া গড়ার ঘোষণা এমপি শকুর কুলাউড়ায় মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

“সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৩০০ বোতল দেশীয় চোলাই মদসহ একজন গ্রেফতার”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

দর্পণ রির্পোট।।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এতে স্থানীয় লোকজন গ্রেপ্তারের সহযোগিতা করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল হাকিম (৩০)। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন ডলুরা (উত্তর শহীদ মিনার) এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে ডিবি পুলিশের একটি টিম নিয়মিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে থাকা অবস্থায় সংবাদ পায় যে, সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম হাজীপাড়াস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে রাস্তার পাশে একজন ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ প্রাপ্তির পর ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তায় মোঃ আব্দুল হাকিমকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা তিনটি রেক্সিনের ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগে ১০০টি করে সর্বমোট ৩০০টি সাদা প্লাস্টিক বোতলে ভরা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ১০৫ লিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

এই ঘটনায় গ্রেফতারকৃত মোঃ আব্দুল হাকিমের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট