1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মেলিতভাব কাজ করব।

সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল ও সড়ক নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করব। সিলেটবাসীর সাথে কোন বৈষম্য হলে আমরা মেনে নেব না। সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।

শুক্রবার হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত ও হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র) এর কবর জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শুক্রবার সকালে সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঈদ উল ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গা দ্রুত মেরামত এবং মাঠের সংরক্ষণসহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

মন্ত্রীর ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট