1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জে বৃদ্ধকে হত্যা করে লাশ ফেলে দেয় নালায়

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

কমলগঞ্জে একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নালায় ফেলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবীল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময়মতো না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে দেওরাছড়া চা বাগানের বামনববিল নামক স্থানে নালায় মরদেহ দেখতে পান।

পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টায় পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে নালায় লাশ ফেলে গেছে। নিহতের গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট