1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সহকারী কমিশনার(ভূমি)’র হস্তক্ষেপে হাসিমপুরের মসজিদের রাস্তা ও গেইট নিয়ে বিরোধের নিষ্পত্তি

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

দীর্ঘ ২ মাসের বিরোধের সফল নিষ্পত্তি করলেন কুলাউড়া প্রশাসনের সফল এসিল্যান্ড শাহ জহুরুল হোসেন। তিনি উপজেলার কর্মধা ইউপির হাসিমপুর মসজিদের সামনের সরকারী একটি রাস্তা পরিবর্তনের ফলে এলাকাবাসীর মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছিলো সেটি উভয়পক্ষকে নিয়ে সুষ্ট সমাধান করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, হাসিমপুর জামে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের একেবারে সম্মুখে একটি সরকারী রাস্তা ছিল। রাস্তাটি আবার সরকারী প্রকল্পে ইট সলিংও করা হয়। মসজিদ কমিটির লোকজন মসজিদের সৌন্দর্যের স্বার্থে রাস্তাটি দিঘীর পাশর্^বর্তী দিয়ে বিনিময় করেন। এবং মসজিদের জায়গা বাউন্ডারির ভিতরে নিয়ে বাউন্ডারির কাজ শুরু করেন। কিন্তু এলাকার শফিক সর্দার নামে একজন মুরব্বি কুলাউড়া সহকারী কমিশনার(ভূমি) বরাবরে একটি আবেদন করে প্রতিকার প্রার্থনা করেন। এসিল্যান্ড সরেজমিনে গিয়ে মসজিদের বিষয়টি মানবিক বিবেচনায় উভয়পক্ষের সম্পতিতে মসজিদের বাউন্ডারির মধ্যে ৩ ফুট প্রস্থ একটি পকেট গেইট( গ্রীলের দরজা) নির্মান করে দেওয়ার মসজিদ কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশমতো মসজিদ কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে ইয়ারিছ মিয়া,আব্দুল হান্নান,ফরিদ মিয়া ও সাবান মিয়া এসিল্যান্ডের নির্দেশ মেনে গেইট নির্মান করতে সম্মত হলে অপরপক্ষের মাওলানা আবুল কালাম,আব্দুল মুনিম জাবেদ,কামাল আহমদ সেনাজ ও শফিক শিকদারও সিদ্বান্ত মেনে তাদের করা আবেদন প্রত্যাহার করে নেন। ফলে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তিতে এলাকাবাসী সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেনকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এব্যাপারে কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ জানান, এসি ল্যান্ড স্যারের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে রাস্তা ও গেইটের সমস্যার নিষ্পত্তি হয়েছে।

এব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, সরকারী বিধিমোতাবেক কোন সরকারী রাস্তা পরিবর্তন কিংবা ইট তুলে অন্য রাস্থায় বসানোর বিধান নেই। যেহেতু মসজিদের সৌন্দর্য এবং উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মসজিদের সামনের মাঠ প্রসস্থকরন এবং অন্যপক্ষের যাতায়াতের সুবিধার্থে একটি গেইট নির্মান করার মধ্য দিয়ে বিষয়টির নিষ্পতি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট