1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।।

ভারত থেকে চোরাই পথে আনা ১টি কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কুকুর ও বিড়ালের ঔষধ জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাঁকা রাস্তা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হায়দারপুর বাজার পাঁকা রাস্তার উপর হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি কাভার্ডভ্যানসহ ১৮৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪৮৭২ পিস কুকুর ও বিড়াল এর ভারতীয় ঔষধ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, ভারতীয় কসমেটিক্স ১৮৯৭৭ পিস যার আনুমানিক মূল্য ১ কোটি ১২লাখ ১৫ হাজার ৪ শত ৭ টাকা এবং কুকুর,বিড়াল এর ভারতীয় ঔষধ ১৪৮৭২ পিস যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা।

অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক পিএসসি এর সাথে ২০ জন এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ২৪ জন বিজিবি সদস্যসহ ৪৬ জন অংশগ্রহন করেন।

এব্যাপারে অধিনায়ক সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট