1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

৩য় দফায় হবিগঞ্জে বদলি হলেন কুলাউড়া থানার ওসি গোলাম আফসার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ।

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয় দফায় বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এর আগেও তাকে দুই দফা বদলি করা হলেও রহস্যজনক কারণে তিনি কুলাউড়া থানায় কর্মস্থল পরিবর্তন করেননি।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে প্রথমে ওসি গোলাম আফসারকে পার্শ্ববর্তী বড়লেখা থানায় বদলি করা হয়। তবে বদলির পরদিন সকালেই রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে নতুন আদেশে তাকে সরাসরি হবিগঞ্জে বদলি করা হয়।

রেঞ্জ ডিআইজির কার্যালয় সূত্র জানায়, ওসি গোলাম আফসারের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জেলা থেকে সরিয়ে অন্য জেলায় বদলি করা হয়েছে।

এছাড়াও জানা যায়, এর আগেও তাকে নৌপুলিশে বদলি করা হলেও রহস্যজনক কারণে সেই আদেশ বাতিল হয়ে যায়। তবে এবার ডিআইজির সরাসরি হস্তক্ষেপে দ্রুত তাকে জেলা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা বার) “কুলাউড়ার দর্পণ”কে জানান, “ওসি গোলাম আফসারকে ৩য় দফায় বদলি করে হবিগঞ্জে পাঠানো হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট