1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় এম এ গনি কলেজে তিন বিভাগে অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের কুলাউড়ার এম এ গনি আদর্শ ডিগ্রি কলেজে বিএ, বিবিএস ও বিএসসি- তিনটি বিভাগে পাঠদানের অনুমোদন পাওয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ এ এন এম আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শংকর চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ।

বক্তব্যে তিনি গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সরকারের আমলে একই সাথে তিন বিভাগে পাঠদানের অনুমোদন দেওয়ায় শিক্ষা বিভাগের কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, গ্রামীণ এলাকায় শিক্ষার্থীরা যে সুযোগ পেয়েছে এতে করে শিক্ষার্থীরা তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের এ সুযোগ কাজে লাগানোর আহবান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও সচেতন হয়ে প্রতিষ্ঠানের সুনাম অর্জন করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট এ এন এম খালেদ লাকি, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকার, মহতোসিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদরুল হোসেন খান, ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার কর্মকর্তা আনিসুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক মোতাহের হোসেন, সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র দাস, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, মাহমুদ খান আক্তার ও গৌড়করণ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেন।

ভিডিও চিত্র

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট