1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হ/ত্যার প্রতি/বাদে মৌলভীবাজারে সাধারণ ছাত্র-জনতার বি/ক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন মৌলভীবাজারের সাধারণ ছাত্র-জনতা।

শনিবার ১২ জুলাই দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা এলাকায় গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

মিছিলে ‘২৪ এ গেছে কোটা, ২৫ এ যাবে চাঁদা, আমার ভাই মরলো কেন চাঁদাবাজ জবাব দে’ ‘হাসিনা গেছে যেই পথে, তোরা যাবি সেই পথে’ ‘আমার সোনার বাংলায় চাঁদাবাজদের ঠাই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর সারাদেশে একদল চাঁদাবাজি, বালু টেন্ডারসহ বিভিন্ন অবৈধ ব্যবসায় লিপ্ত হয়েছেন। শুধুমাত্র তাঁদের দলীয় কোন্দলে বিগত নয় মাসে একশোর ওপরে একজন আরেকজনকে হত্যা করেছে। এ বাংলায় এমন পৈশাচিক কান্ড ঘটাচ্ছেন যা এর আগে ছিলো না। আমারা দেখেছি পনেরো’শ বছর আগে পাথর দিয়ে মানুষ হত্যা করা হতো। এই আধুনিক যুগে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় তা স্বপ্নে অকল্পনীয়।’

 

আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, একদল ভারতে গিয়ে ঠাঁই নিয়েছেন আপনারা কোথায় যাবেন। এই বাংলাদেশ ন্যাক্কারজনক ঘটনা দিনের পর দিন চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, দখলদারিত্বে রাজনীতি করছেন এরজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করিনি। আমরা চাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সমাজের মানুষ বসবাস করবে। কেউ চাঁদা দিতে পারবেনা বলে প্রতিবাদ করে এভাবে জীবন এটা কামনা করি না। আমরা বাংলাদেশের ইতিহাসে নির্মম ও নৃশংস যে হত্যাযজ্ঞ দেখেছি, আমাদের বিবেক জাগ্রত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ ছাত্র-জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে দ্বিতীয়বার কোন চাঁদাবাজকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এক চাঁদাবাজদের বাংলাদেশ থেকে তাড়িয়েছি দ্বিতীয় চাঁদাবাজদের আশ্রয় দেওয়া জন্য নয়। এক দখলদারদের তাড়িয়েছি দ্বিতীয় দখলদারদের আশ্রয় দেওয়ার জন্য নয়। এক স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি দ্বিতীয় স্বৈরাচারদের প্রতিষ্ঠিত করার জন্য নয়। এমন কর্মকাণ্ড চালিয়ে গেলে ছাত্রজনতা আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট