1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জে গর্ত থেকে গ্রেনেড উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ীর পাশে চাষের জন্য মাটি খুড়তে গিয়ে একটি গ্রেনেড উদ্ধার করা হয়। সোমবার (১৪ জুলাই) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের পরিবারের এক নারী সদস্য সবজি চাষ করার জন্য মাটি খুড়তে থাকেন। একপর্যায়ে শীমের বিজ রোপণের জন্য আলাদা আলাদাভাবে কয়েকটি গর্ত খুড়তে গেলে একটি গর্ত থেকে ছোট সাইজের একটি গ্রেনেড বের হয়। তাৎক্ষনিকভাবে থানাপুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই স্থানটিকে সংরক্ষিত করে গ্রেনেড নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়।

স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনেডটি মুক্তিযদ্ধের সময় হয়তো এখানে রাখা হয়েছে। পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের পাশেই রয়েছে শমশেরনগর বিমানবন্দর। মুক্তিযদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা এই বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট