1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ হবে- জুড়ীত খন্দকার আব্দুল মুক্তাদির

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি। একটি স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের উপর মানুষের মালিকানা পুনঃ প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে। মানুষ নিজ দেশের সাথে যে সম্পৃক্ততা হারিয়ে ফেলেছিল আমরা তা ফিরিয়ে আনতে চাই।

একমাত্র নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতা, আইনের শাসন ও অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বিচার বিভাগসহ যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিচ্যুতি হয়েছে তা আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা স্বল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা যিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যৌথ বৈঠক করে রমজানের আগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় জাতি স্বস্তি পেয়েছে। আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই। যাতে একটি নির্বাচিত সরকার আগামী পাঁচ বছর তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এই দেশটিকে বিচ্যুতির হাত থেকে উদ্ধার করে পুনরায় একটি সঠিক পথে যাত্রা করতে পারে। শনিবার ১২ জুলাই বিকেলে জুড়ীতে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদের আমন্ত্রণে ও জাগরণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আসাদ উদ্দিন বটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সমস্ত জুলুম-হামলা, মামলা উপেক্ষা করে আমরা রাজপথে আন্দোলন করেছি। সর্বশেষ যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে সেই ছাত্র-জনতার আন্দোলনের নেপথ্যে ছিলেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্বে দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হয়ে এদেশের মানুষকে আবার বাঁচার আশা যোগাবেন।

জাগরন সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট ল কলেজের সাবেক এজিএস ও মিশিগান বিএনপি’র সদস্য সৈয়দ মোশাররফ চৌধুরী লিটু, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রেজা, সিলেট কতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শোয়েব, মিশিগান বিএনপির সদস্য মোহাম্মদ মুমিন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুর ইসলাম মোমিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, জুড়ী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মুহাইমিন শামিম, হাবিবুর রহমান আছকর, শাহীন আহমেদ রুলন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী শোয়েব, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট বিএনপি নেতা ফয়েজ আহদ মুরাদ, হাজী এম এ মান্নান, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মকদ্দস আলী প্রমুখ।

ফাইনাল খেলায় গোয়ালবাড়ী টাইগার্স প্রবাসী যুব সংঘ ভুকশিমইল কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট