1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন– কুলাউড়ায় সেলাই মেসিন বিতরন——–অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হবে—- মো শওকতুল ইসলাম এমপি কুলাউড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র: ঘাতক পুত্র আটক রমজানের পর উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত কুলাউড়া গড়ার ঘোষণা এমপি শকুর কুলাউড়ায় মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট।।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে একজন বাংলাদেশী নিহত হয়েছেন।

তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

শনিবার রাত দেড় টার দিকে উপজেলার বাগান বাড়ি বিওপির ভাঙ্গারপাড় নামক সীমান্তে গরু চোরাকারবারীদের লক্ষ্য করে বিএসএফ এর গুলি করার এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলা সীমান্তে ভাঙ্গারপাড় নামক স্থান দিয়ে সংঘবদ্ধ বাংলাদেশী চোরাকারবারীর দল গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ভাবে ১১-১২ জন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় বিএসএফের টহল দল গরু চোরাকারবারিদের বাঁধা দেয়। গরু চোরাকারবারিরা এসময় বিএসএফ এর টহল দলের উপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে।

পরে বিএসএফ ৪ থেকে ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে বিএসএফ টহল দল চোরাকারবারীদের উদ্দেশ্য করে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়লে বাংলাদেশী নাগরিক মো: শফিকুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। এসময় সঙ্গে থাকা চোরাকারবারিরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। পরে পরিবারের লোকজন তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার সময় সেখানেই তার মৃত্যু হয়।

বাংলাদেশী নাগরিক গুলি বিদ্ধ হয়ে নিহতের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি প্রেরণের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে।

এছাড়াও চোরাকারবারীদেরকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ঐ এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট