1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে জুড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক::

মিটফোর্ড, চাঁদপুর ও বরিশালসহ সারা দেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) দুপুরে জুড়ী উপজেলা কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মিছিলে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী কলেজ ফটকে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীরা সাম্প্রতিক সহিংস ঘটনাবলীর তীব্র নিন্দা জানান এবং এসবের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল মাহমুদ আজিজি। তিনি বলেন, “৩৬ জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি, হত্যা, হামলা-কোনো ধরনের অপরাধ নেই যা তারা করছে না। এদের এমন আওয়ামী ফ্যাসিবাদী ও জাহিলিয়াতি কর্মকাণ্ড ছাত্রসমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”

এমরানুল ইসলাম বলেন, “সারা দেশে বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও দখলদার বাহিনীর নৃশংস কর্মকাণ্ডে দেশব্যাপী অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা ইন্টেরিম সরকারকে আহ্বান জানাই- এসব অপরাধীদের কঠোরভাবে দমন করুন।”

তিনি বলেন, এইসব সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে সুশাসনের আওতায় কঠোর ব্যবস্থা না নিলে ছাত্র সমাজ রাজপথে থেকে এর জবাব দেবে। তারা ন্যায়বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট