1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সিলেট বিভাগে শ্রেষ্ঠ মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ

এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

মাদ্রাসা সূত্র জানায়, এ বছর মোট ৩৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করে।

বিজ্ঞান বিভাগে ১১ জনের মধ্যে ৭ জন পেয়েছে জিপিএ-৫ (A+) এবং ৪ জন A গ্রেড।  মানবিক বিভাগে অংশগ্রহণকারী ২৭ জনের মধ্যে ২ জন A+, ১৪ জন A, ৮ জন A- এবং ৩ জন পেয়েছে B গ্রেড।

সোমবার দুপুরে মাদ্রাসা হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ শেখ মো. আব্দুল হক এবং সঞ্চালনায় ছিলেন ভাইস-প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার ইসলামী সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. শাহেদ আলী, এডভোকেট মোস্তাক আহমদ মম, ডা. ফয়ছল উদ্দিন, আহমেদ ফারুক, আজিজ আহমদ কিবরিয়া, হাফিজ তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুছ নোমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের বিগত মেয়াদে মাদ্রাসাটি এমপিওভুক্তির ক্ষেত্রে অবহেলিত ছিল। তবুও শিক্ষার মান ধরে রেখে মাদ্রাসাটি এ সাফল্য অর্জন করেছে। তারা ভবিষ্যতে আরও উন্নয়ন ও স্বীকৃতির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট