1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার রাউৎগাওয়ে স্ত্রী’র মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পন রির্পোট।।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন—এমন বিরল ঘটনা আজও মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেল।

৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা জনাব ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম কয়েক ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন ।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ে বাড়ি ভানুগাছ এলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।

সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। স্ত্রী হারানোর শোকে মুহূর্তেই থেমে যায় তাঁর জীবনপ্রবাহ।

জনাব ওয়ারিছ মিয়া ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন।

দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি, রাউৎগাঁও ছোট মোকাম প্রাঙ্গণে। এমন ভাগ্য ক’জনেরই বা হয়—একসঙ্গে মৃত্যু, একসঙ্গে জানাজা, একসঙ্গে চিরনিদ্রায় শায়িত হওয়া।

(১৫ জুলাই ২৫) ৩টা ৩০ মিনিটে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে উনাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এই অনন্য ও হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট