1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

জুড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ

প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার ১৪ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, ইউপি সদস্য জসিম উদ্দিন সহ অনেকেই। পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সুস্থ-সবল জাতি গঠনের জন্য মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নারী ও কন্যাশিশুর অপার সম্ভাবনাসমূহ কাজে লাগাতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট