1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

শ্রীমঙ্গল পৌরসভার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয়ের মধ্যে সংস্থাপন ৮ কোটি ১০ লাখ, শিক্ষা ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহ ২ কোটি ৯২ লাখ, ডেঙ্গু-করোনা ও নালা-নর্দমা পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া সড়ক বাতি ১০ লাখ, ত্রাণ ২০ লাখ, নারী উন্নয়নে ৩ লাখ ৫০ হাজার, প্রশিক্ষণ ৫ লাখ, খেলাধুলা ও সংস্কৃতি ৫ লাখ ৫০ হাজার এবং যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। পৌরসভার নিজস্ব ও অনুদান থেকে আয় হিসেবে এসব ব্যয় দেখানো হয়েছে। এছাড়া গত অর্থ বছরে ৫৫ লাখ ৯৩ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: ইউসুফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মকবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার, সদস্য সৈয়দ সালাউদ্দিন, সাবলু আহমেদ, মোবারক হোসেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সাংবাদিক এসকে দাস সুমনসহ শহরের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বাজেট ঘোষণায় সার্বিক সহযোগিতায় ছিল এনজিও ম্যাক বাংলাদেশ, রাইজিং ফর রাইটস প্রজেক্ট।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট