1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামী, পাশাপাশি কবরে দাফন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

বৃদ্ধ রীনা বেগম (৭০) মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গতকাল সোমবার রাতে মারা যান। এ খবর শুনে আজ মঙ্গলবার সকালে তাঁর স্বামী ওয়ারিছ মিয়াও (৮৫) মারা যান। দুজনকে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে। রীনা-ওয়ারিছ দম্পতির বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রীনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান। এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ বলেন, স্ত্রী রীনা বেগমের মৃত্যুর খবর পেয়ে স্বামী ওয়ারিছ মিয়া মারা যান। এলাকায় এ ধরনের ঘটনা প্রথম ঘটল। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল বলে স্বজনেরা জানিয়েছেন। ওয়ারিছ মিয়া রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। বেলা সাড়ে তিনটায় স্থানীয় রাউৎগাঁও বড় মোকামে জানাজা শেষে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট