1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জে মামলা না তোলায় নারী ও শিশুকে ছুরিকাঘাতসহ মারধর, ৫ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে পূর্ব বিরোধের জেরে মামলা প্রত্যাহার না করায় এক শিশু ও তার মাকে ছুরিকাঘাতসহ মারধর করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আদালতে ৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যোগীবিল গ্রামের সঞ্জিত কর, অনন্ত কর গংদের সাথে একই গ্রামের দিপালী শব্দকর ও তার স্বামী ইরেশ শব্দকরের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জেরে প্রথম দফায় সঞ্জিত কর ও অনন্ত কর মিলে শিশু জয়শ্রী রানী কর (৯) ও তার মা দিপালী শব্দকর (৫০)-কে মারধর করে। ঘটনার পর আদালতে একটি সি.আর মামলা করা হয়।

এরপর গত ২৫ জুন বুধবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে জয়শ্রী রানী করকে সঞ্জিত কর ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে দিপালী শব্দকরকেও সঞ্জিত কর, সুজিত কর, অনন্ত কর, হরিমোহন মালাকার ও বৃন্দাবন মালাকার মিলে বেধড়ক মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় দিপালী শব্দকর বাদী হয়ে ২৭ জুন মৌলভীবাজার আদালতে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ১০ জুলাই আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নম্বর আসামী সঞ্জিত করকে জেলহাজতে পাঠান এবং বাকি চারজনকে জামিন দেন।

বাদী দিপালী শব্দকর অভিযোগ করে বলেন, “আসামিরা জামিনে বের হয়ে এসে আমাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, প্রাণনাশের ভয় দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি জানান, এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত অনন্ত কর, হরিমোহন মালাকার ও বৃন্দাবন মালাকারের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা, কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রধান আসামী জেলে রয়েছেন এবং বাকি আসামিরা জামিনে মুক্ত। বাদীপক্ষের নিরাপত্তা নিয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট