1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

গোপালগঞ্জে এনসিপি উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা।

বুধবার ১৬ জুলাই সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমহনায় অবরোধ গড়ে তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি নেতা-কর্মীরা। এতে শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার জেলা শহর।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক মতপ্রকাশে হামলার এই সংস্কৃতি আর বরদাশত করা হবে না। এনসিপির মতো একটি গণতান্ত্রিক দলের নেতাদের ওপর বর্বরোচিত হামলা স্বাধীনতার চেতনার সাথে বেঈমানি। যদি সরকার ব্যবস্থা না নেয় এই হামলার দায় সরকারকে নিতে হবে, এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এনসিপির জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম বলেন, এটা শুধু একটি দলের ওপর হামলার প্রতিবাদ নয়, এটা আমাদের কথা বলার অধিকার রক্ষার লড়াই। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ না করে আগামীর বাংলাদেশ চলতে পারে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট