1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। 

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক যড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অপচেষ্টার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ১৫ জুলাই বিকালে শহরের কাশিনাথ রোড থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে শহরের এম সাইফুর রহমান সড়ক হয়ে কুসুমবাগ পয়েন্টে এসে প্রতিবাদী পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ও শাফিউল ইসলাম জুসেফ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: মাছুম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আব্দুল হান্নান, গাজী জাবেদ, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম সাহেদ সহ আরো অনেকে। বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট