1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ নিউজ।।

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের আয়োজনে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সিলেট অঞ্চলের চারটি পৃথক ক্যাম্পাসে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আজ সকালে বিপিডিবি সিলেট বিদ্যুৎ ভবনের গেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাদির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. সাহাদত হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জিয়াউল হাসান, ইঞ্জিনিয়ার শামছ ই আরেফিন, ইঞ্জিনিয়ার শ্যামল কুমার সাহা ও ইঞ্জিনিয়ার অনিক সরকার।

কর্মসূচিতে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম এবং রিপসা টিম ডি-৬৫ বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাব ফার্স্ট জেন্টলম্যান রোটারিয়ান আবুল কালাম, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান পিপি মো. জাকির আলী, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জি. সাইদুর রহমান, প্রজেক্ট সমন্বয়ক এক্স-রোটারিয়ান পিপি বিধু ভূষণ চক্রবর্তী, রোটারিয়ান চৌধুরী জান্নাত রাখি, রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, রোটারিয়ান মো. মাহবুব লস্কর, রোটারিয়ান ফাতেমা বেগম, রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট