1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

৩ ঘন্টায় সিলেট সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

সিলেটের সীমান্তবর্তী এলাকায় আবারও ঘটলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ‘পুশ-ইন’। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৪টা থেকে ৭টার মধ্যে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ ও শ্রীপুর বিওপির সীমান্ত দিয়ে ৪টি আলাদা গ্রুপে মোট ৫৩ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে ভারতীয় কর্তৃপক্ষ।

বিজিবির টহল দল দ্রুত অভিযানে অংশ নিয়ে ওই ৫৩ জনকে সীমান্তবর্তী স্থানগুলো থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা সবাই পূর্বে অবৈধভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে গমন করেছিল।

৫৩ জনের মধ্যে সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর বিওপি এলাকা দিয়ে পুশ-ইন করা হয় ৩২ জনকে এবং সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকা দিয়ে ছনবাড়ী সীমান্তে ২১ জন। আটকদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩২ জন ও শিশু রয়েছে ১০ জন। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বেশিরভাগ নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার।

আটককৃতদের মধ্যে রয়েছেন, নড়াইলের ২৩ জন, সাতক্ষীরার ১০ জন, যশোরের ১০ জন, সিলেটের ৪ জন, বরিশাল: ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদীর ১ জন করে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট