1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন– কুলাউড়ায় সেলাই মেসিন বিতরন——–অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হবে—- মো শওকতুল ইসলাম এমপি কুলাউড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র: ঘাতক পুত্র আটক রমজানের পর উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত কুলাউড়া গড়ার ঘোষণা এমপি শকুর কুলাউড়ায় মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

বড় ভাইয়ের মুগুরের আঘাতে ছোট ভাই নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমানের বাশেঁর মুগুরের আঘাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) এশার নামাজের সময় চরগাও মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক বড় ভাই ফজলুর রহমান (৭০) কে বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজ বাড়ি থেকে সকালে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

নিহত মজিবুর রহমান উপজেলা ধনপুর ইউনিয়নের চরগাও গ্রামের কান্দু মুন্সির ছেলে। ঘাতক ফজলুর রহমান নিহতের আপন বড় ভাই।

 

পুলিশ ও স্থানীর এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে দুপুরে বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান সাথে ছোট ভাই মজিবুর রহমানের সাথে কথা কাটাকাটি ও দুই জনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাতে ছোট ভাই মোহাম্মদ মজিবুর রহমান এশার নামাজে যায়। তিনি এশার নামাজ জামাতের সাথে পড়ছিলেন। শেষ রাকাতের সময় বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান মসজিদের ভেতরে প্রবেশ করে মজিবুর রহমানকে বাশেঁর মুগুর দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুত্ব আহত হলে মুসল্লীরা ও পরিবারের লোকজন মুজবুর রহমামকে রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎসকগন উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হয়।

নিহতের সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুখলেছুর রহমান জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ফজলুর রহমানকে আটক করা হয়েছে। ওসি জানান, লাশ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট