1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইনের সংখ্যা ছাড়াল ২ হাজার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট।।

সিলেট বিভাগের চার সীমান্ত দিয়ে ৫৫ জনকে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। এ নিয়ে গত ৪ মে থেকে গতকাল পর্যন্ত দুই হাজার চারজনকে ঠেলে পাঠাল বিএসএফ।

৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, গতকাল ঠেলে পাঠানোদের মধ্যে ৩৩ নারী ও ১০ শিশু রয়েছে।

 

বিজিবি জানিয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে সাতটি পরিবারের ১৯ জনকে ঠেলে পাঠানো হয়। এর মধ্যে ১৭ জন নড়াইল এবং একজন করে কুষ্টিয়া ও খুলনার বাসিন্দা। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি দিয়ে ৯টি পরিবারের ১৩ জনকে ঠেলে পাঠানো হয়। তাদের মধ্যে রয়েছে আট নারী ও তিন শিশু– পাঁচজন যশোর, একজন করে হবিগঞ্জ, নরসিংদী, সিলেট ও সাতক্ষীরার এবং দুইজন করে নড়াইল ও বরিশালের বাসিন্দা। গোয়াইনঘাটের তামাবিল সীমান্তের নলজুরি দিয়ে একটি পরিবারের দুইজনকে ঠেলে পাঠানো হয়। তাদের বাড়ি যশোর। এ ছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্তের ছনবাড়ী দিয়ে আটটি পরিবারের ২১ জনকে ঠেলে পাঠানো হয়। তাদের মধ্যে ১৫ নারী ও দুই শিশু রয়েছে। তাদের পাঁচজন যশোর, চারজন নড়াইল, তিনজন সিলেট ও ৯ জন সাতক্ষীরার বাসিন্দা।

ভারতীয়দের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় কাউকে পুশইন করা হলে অবশ্যই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্ধোধন অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে না। কারণ, ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যে, বাংলা ভাষাভাষী মানুষকে ভারত থেকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই।

 

সীমান্তে হত্যা নিয়ে সরকার নমনীয় নয়

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার নমনীয় নয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, কেউ একজন আইন ভঙ্গ করছে বলে তাদের গুলি করে মেরে ফেলার অধিকার কোনো সীমান্তরক্ষী বাহিনীর নেই। এটি বেআইনি এবং আমরা তাদের বিচারও দাবি করেছি। যারা এ কাজ করেছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট