1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার শরীফপুর সীমান্তে মাছ শিকারের সময় ৩ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় ৩ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোর রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর বিওপির হরিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে বিএসএফ। আটককৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলো বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদেরকে চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, শুক্রবার ভোরে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ আরো দুইজনকে আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি, তারা বলছে বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছে। খবর পেয়েছি, আটককৃতদের শুক্রবার সকালে ভারতের ইরানী থানায় হস্তান্তর করেছে বিএসএফ।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, মাছ শিকার করতে সীমান্ত এলাকায় গেলে ৩ বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, বিএসএফ কর্তৃক ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার তথ্যটি স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন। বিজিবির সাথে যোগাযোগ করছি পরবর্তী আপডেটের জন্য।

এব্যাপারে বিজিবি ৪৬ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ফিরোজ হোসাইন নয়া দিগন্তকে জানান, ‘৩ বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি আমরাও জেনেছি। তবে এ বিস্তারিত তথ্য আমরা এখনও পাইনি। ’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট