1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

১৫ কোটি টাকার অবৈধ জাল-পলিথিন জব্দ

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেক্স।

ভোলার চরফ্যাশন উপজেলায় ব্যবসায়ীদের বিভিন্ন গুদামে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

 

শনিবার (১৯ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন বাজারে যৌথ অভিযান চালানো হয়।

 

অভিযানে ওই এলাকায় ১০টি গুদাম তল্লাশি করে পাঁচ লাখ মিটার নতুন কারেন্ট জাল, পাঁচ লাখ মিটার চরঘেরা জাল, এক লাখ মিটার মশারি জাল, তিন হাজার পিস চায়না দুয়ারি জাল, চার পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। এ সকল মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা। তিনি জানান, এ সকল জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেয়া হয়। নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট