1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

কমলগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে জন্মসনদ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবজাতক জন্মের ৪৫ দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, জন্ম নিবন্ধন, এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন পরিষদের ৯টি ওয়ার্ডের গ্রাম পুলিশ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

এই কার্যক্রমের আওতায় নবজাতকের পরিবারকে জন্ম নিবন্ধনের সনদপত্র বিনামূল্যে প্রদান করা হচ্ছে। একইসাথে জন্ম নেয়া শিশুকে শুভেচ্ছা বার্তা, সচেতনতামূলক তথ্য, এবং কিছু প্রয়োজনীয় উপহার সামগ্রীও প্রদান করা হচ্ছে।

সরইবাড়ী গ্রামের ৪৫ দিনের জন্ম নেয়া শিশুর পিতা মো. আব্দুল ওয়াহিদ মনির বলেন, “আমরা ভাবতেও পারিনি বাড়িতে বসেই এত দ্রুত সময়ে জন্ম সনদ পাবো। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে আন্তরিকতা পেয়েছি, তাতে আমরা খুবই কৃতজ্ঞ। এটি আমাদের জন্য সত্যিকারের উপকার হয়েছে।

গ্রাম পুলিশ আল আমিন বলেন, “নবজাতকের তথ্য সংগ্রহ এবং সনদ পৌঁছানোর দায়িত্ব আমরা ভালোভাবে পালন করছি। এটি করতে পেরে গর্বিত।

বিকল্প উদ্যোক্তা পিংকি পাল জানান, এই কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। নারী উদ্যোক্তা হিসেবে গ্রামে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা আমাকে আরও মানবিক করে তুলেছে।

ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজু দত্ত বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন করে, পরিবারকে সনদ পৌঁছে দিচ্ছি। এটি ইউনিয়নবাসীর জন্য একটি সহজ, স্বচ্ছ ও মানবিক সেবা।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আমিনা বেগম বলেন, “প্রতিটি শিশুর জন্মের পরপরই আমরা তার পরিচয় নিশ্চিত করতে চাই। এটি শুধু একটি নিবন্ধন নয়, শিশুর অধিকার প্রতিষ্ঠার অংশ। গ্রাম পুলিশ ও ডিজিটাল সেন্টার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট