1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়া-সমশেরনগর সড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ১, গুরুতর আহত

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

কুলাউড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আশিক নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শমশেরনগরের ইগল নার্সারির মালিক ছিলেন।

(২০ জুলাই) সকালে ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শমশেরনগর বিমান ঘাঁটি থেকে মাছ নিয়ে আসা একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গাড়িটিতে ছিলেন চালক ও মালিক আশিক। ঘটনাস্থলেই আশিক নিহত হন।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

চালক সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত আশিক ছিলেন একজন নার্সারি ব্যবসায়ী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট