1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

‘জয় বাংলা, জিয়াউর রহমানের জয় হোক’ বলে বক্তব্য শেষ করলেন কৃষক দলের নেতা

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন স্থানীয় এক নেতা। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘জয় বাংলা, জিয়াউর রহমানের জয় হোক’। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার ওই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মালিক বলেন, ‘আমি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একজন মানুষ। আমি ছোটবেলা থাকি জিয়াউর রহমানকে খুব ভালা পাই, বিএনপি দলরে খুব ভালা পাই। বর্তমানে কৃষক দলরে মনের মাঝে লালন কররাম। আপনারা আমার লাগি দোয়া করবা যাতে সামনে আপনারার লগে থাকতাম পারি। …আপনারা দোয়া করবা যাতে আমরা জিয়াউর রহমানের আদর্শে আরও বেশি বেশি গাছ রোপণ করতাম পারি। ওটা কইয়া-উ (এটা বলেই) আপনারার কাছ থাকি বিদায় নিয়ার (নিচ্ছি)। জয় বাংলা, জিয়াউর রহমানের জয় হউক।’ এরপর ইমরান মালিক মাইক্রোফোন আরেক জনের হাতে তুলে দেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কৃষক দল মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে জয়চণ্ডী ইউনিয়ন কৃষক দল গতকাল দুপুরে স্থানীয় হজরত বিবি মাই (রহ.) মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিটির সভাপতি আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সভাপতি সুয়েব আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি সাতির বকস, বিএনপির নেতা ও জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. আবদুল খালিক, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সালামত খান, সহপ্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

ভিডিও ফুটেজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট