1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

আটক ৩ বাংলাদেশীকে ফেরতের ৪৮ ঘন্টার আল্টিমেটাম কুলাউড়া বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও বিএসএফ কর্তৃক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ৩ জনকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ এবং তাদের ৪৮ ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান প্রমুখ।

বিএনপির কুলাউড়া আসনের এমপি প্রার্থী এড.আবেদ রাজা।  একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে মানুষ ধরে নিয়ে যাওয়া অন্যায়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। দেশ হিসেবে আমাদের অগ্রগতি তাদের সহ্য হচ্ছেনা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে আটককৃতদের ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিচ্ছি। অন্যতায় সীমান্ত এই জনপদের মানুষ নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবো।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)। এ সময় ১৫ থেকে ২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি। তারা বর্তমানে ত্রিপুরার ঊনকোটি জেলার ইরানি থানায় জেল হাজতে রয়েছেন বলে স্থানীয় সুত্র নিশ্চিত করেছে।

বিএনপির কুলাউড়া আসনের এমপি প্রার্থী । ভিডিও সংবাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট