1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।।

জুড়ীতে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২২ জুলাই বিকালে জুড়ী উপজেলা চত্বরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ৮ (১) ধারা মোতাবেক ৫ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানে ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের স্বপন কুমার দাস ও জুড়ী থানার এসআই কবির উদ্দিন সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জুড়ী থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম জানান, শব্দ দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আরও কার্যক্রম নেওয়া হবে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো ও আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ সুরক্ষাই ছিল এই মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট