1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

ডিবির অভিযানে শ্রীমঙ্গলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আ/ট/ক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮‘শ টাকা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

২১ জুলাই সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবার নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাচাউন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)। তারা দুজনেই মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার এসআই মো: আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগমের কাছ থেকে আরও ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়।

জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট