1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঢাকায় কর্মরত সিলেটের সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন- নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রুপালী বাংলাদেশের সেলিম আহমেদ।

২১ জুলাই (সোমবার) দুপুরে ঢাকার পুরানা পল্টনে পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নতুন কমিটি গঠনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।

 

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস), যুগ্ম সম্পাদক স্বপ্না চক্রবর্তী (রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দফতর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শফিকুল হাসান সোহেল, (ভোরের ডাক), প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী, (বাণিজ্য প্রতিদিন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন- মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

প্রসঙ্গত, পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট