1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান-এর ই/ন্তেকালেঃ জননেতা এম নাসের রহমান-এর গভীর শোক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার প্রবীণ রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের গর্বিত সৈনিক, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির আন্দোলন-সংগ্রামের এক পরীক্ষিত সেনানী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান ২১ জুলাই সোমবার রাত ৮টা ১০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জননেতা জনাব এম নাসের রহমান।

এক শোকবার্তায় জননেতা এম নাসের রহমান বলেন, “ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান ছিলেন আমাদের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বিএনপির সূচনালগ্ন থেকেই তিনি নিরলসভাবে দলীয় আদর্শের প্রতি অটল থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন আপসহীন নীতির ধারক, সংগ্রামী নেতৃত্বের প্রতীক।

মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী বীর যোদ্ধা হিসেবে তাঁর অবদান যেমন ইতিহাসের অংশ, তেমনি দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল অনন্য ও অনুকরণীয়। সংগঠনের দুর্দিনে তিনি ছিলেন অনমনীয়, সাহসী ও প্রেরণাদায়ী। কমলগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, দৃঢ় নেতৃত্ব ও আত্মত্যাগ আজও সকল নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস।

তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি হারালো এক পরীক্ষিত, ত্যাগী ও সংগ্রামী নেতাকে। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়। শোকবার্তায় জননেতা এম নাসের রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট