1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জে রাস্তার পাশে সরকারী জায়গায় স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী। বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন।

কমলগঞ্জ সদর ইউনিয়নের তহশীলদার কমলেন্দু ভট্টাচার্য্য জানান, প্রায় দুই বছর ধরে একটি প্রভাবশালী মহল আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে অবৈধভাবে ১টি পাকা ও ১টি টিনসেড ঘর নির্ম্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিস থেকে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। পরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে একাধিকবার নোটিশ করার পরও দোকান উচ্ছেদ করেনি। পরিশেষে বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবৈধভাবে স্থাপিত দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট