1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘরে চুরি করে নেওয়া ৪টি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে।

একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ২২ জুলাই ভোরে উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া গরুগুলো ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চার/পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট