1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টে নিষিদ্ধ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা নেতা আটক

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ টি মামলার পলাতক আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।পুলিশ জানায়, বুধবার (২৩ জুলাই) সকাল আনুমানিক ১০টায় সময় তিনি পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেইজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলার তথ্য পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।আটককৃত আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।

 

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গাজী মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সূত্র জানতে পেরেছি সে বেনাপোল দিয়ে ভারত চলে যাবে আমাদের আবেদনের প্রেক্ষিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান।

বেনাপোল চেকপোষ্টের ওসি জানান, তার বিরুদ্ধে ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট