1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৬ জন-২১ জন রোহিঙ্গাকে পুশ-ইন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

শেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। এর মধ্য নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে পুশ-ইন করা ২১ জন রোহিঙ্গা।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, রাতে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখেন। আটককৃতদের মধ্যে ১১ শিশু ও ৫ নারী রয়েছেন।

এদিকে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারসাইল সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। শুক্রবার সকালে তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃতরা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়নগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরিচয় নিশ্চিতের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের মধ্যে, ২ জন ৭ দিন আগে এবং ৩ জন ৩-৫ দিন পূর্বে কাজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে তাদেরকে আটক করে বিএসএফ গতকাল রাতে সীমান্ত পার করে দেয়। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শেরপুর সীমান্ত দিয়ে পুশ-ইন করাদের বিষয়ে জানা যায়, ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে যায়। এক মাস আগে তাদের গ্রেপ্তার করে ভারতের পুলিশ। পরে তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট