1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

 (AI) ব্যবহার করে যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশের কঠোর সতর্কতা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া (ফেইক) আইডি ব্যবহার করে প্রতিপক্ষকে হুমকি প্রদান এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পুরোনো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, এই ধরনের অপতৎপরতা নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সকল নাগরিককে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কোথাও গুজব বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হলে সরাসরি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা এবং সক্রিয় সহযোগিতা অপরিহার্য। সূত্র: জেলা পুলিশ, মৌলভীবাজার । প্রকাশনা: কুলাউড়ার দর্পণ।

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট