1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশী আটক

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউপাল্লাথল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাল্লাতল বিওপির টহল দল তাদের আটক করে।

জানা যায়, সীমান্তের বাতামোড়ল পান পুঞ্জিকা নামক স্থানে দিকবিদিক ছোটাছুটির সময় বিজিবি সদস্যরা প্রথমে ১০ জনকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই সুনামগঞ্জ জেলার বেদে পল্লীর বাসিন্দা এবং প্রায় ছয় মাস আগে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে তারা পুনরায় বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেন।

আটকদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নেয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট