1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে মৃতদের পরিবারকে হাজি মুজিবের আর্থিক অনুদান

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার কমলগঞ্জ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সম্প্রতি সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার তরুণের পরিবারকে বিএনপি নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) এর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত রানা নায়েক (১৭), তো শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) এর শ্রাদ্ধ অনুষ্ঠানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)কে নিমন্ত্রণ করলে তিনি নিহত তরুণদের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

আর্থিক সহায়তা প্রদানকালে হাজি মুজিবের পক্ষে প্রতিনিধি হিসেব উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রুমেন চৌধুরী, বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আনোয়ার মত হোসেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা সোহেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা এমদাদুল হক রাজিব, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বিএনপি নেতা সুমন তাতি, ছাত্রদল নেতা হেলাল, যুবদল নেতা রাজকুমার তাতি, পঞ্চায়েত সভাপতি লালন তাতি প্রমুখ।

নিহতদের পরিবারবর্গের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রতিনিধিরা। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট