1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সীমান্তে দুদফায় ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট।।

বড়লেখার কুমারশাইল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে শুক্রবার ও শনিবার দুদফায় ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

শনিবার ভোরে ১১ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে আটক ৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, কুমারশাইল সীমান্ত থেকে পুশইন করা ৫ বাংলাদেশিকে শুক্রবার সকালে আটক করে বিজিবি লাতু বিওপির সদস্যরা। তারা হলেন- মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কামার খাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মো. মোরছালিন (২৫), কুলাউড়া উপজেলার শিকাড়িয়া গ্রামের রইছ আলীর ছেলে মো. সুমন আহমদ (২০), মরইছড়া গ্রামের নানু মিয়ার ছেলে মো. মন্টাই মিয়া (১৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের ফিরোজ আহমদের মেয়ে রিতু আহমেদ (৩৬) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. রুহুল আমিন (২২)।

অন্যদিকে শনিবার ভোরে নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সন্দেহজনক অবস্থানের কারণে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার আটক ৫ জনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ায় পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার বিকালে জিডি মূলে বিজিবির থানায় সোপর্দ ৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট