1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

অবৈধ অনুপ্রবেশ- বড়লেখা সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিক আটক

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি।। কুলাউড়ার দর্পণ ।

বড়লেখা উপজেলার বিজিবি লাতু বিওপির আওতাধীন করমপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। ভোর ৫টার দিকে উপজেলার করমপুর বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির একটি টহল দল তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং ছয় শিশু রয়েছে। এরা সবাই একই পরিবারভুক্ত। পরিচয় নিশ্চিত হওয়ার পর দুপুরে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে। এরা হচ্ছে- মো. ইউসুফ (৩২), সমিরা বেগম (২৮), নুর জাহান (৫০), মো. ইসমাইল (১২), মো. ইব্রাহিম (১১), আয়শা বেগম (৯), আছিয়া বিবি (৮), মো. সোহেল (৮), আমিনা বিবি (৫) ও ফাতেমা (১৮)। এরা কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা ছিল।

বিজিবির জিঙ্গাসাবাদে তারা জানিয়েছে, প্রায় ৫ বছর পূর্বে কক্সবাজারের একটি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারত গমণের পর বিভিন্ন কাজকর্ম করে জীবিকা চালিয়ে আসছিল। কিন্তু সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তোলে দেয়। সোমবার রাতে বিএসএফ তাদেরকে সীমান্তে নিয়ে ছেড়ে দিয়ে গেছে। পরে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তিদের তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এরা সবাই রোহিঙ্গা নাগরিক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দুপুরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সোমবার সন্ধ্যায় জানান, বিজিবি জিডি মুলে শিশুসহ ১০ জন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করেছে। এরা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট