1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। সোমবার (২৮ জুলাই) বিকালে এ পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

পরিদর্শনে এসে প্রথমেই জয়চন্ডী ইউনিয়ন পরিষদে উপস্থিত হন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। সেখানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যের নেতৃত্বে সচিব ও সদস্যরা ফুলের তোড়া দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান।

পরবর্তীতে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্যাক্স আদায় ও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং স্থানীয় প্রশাসনের উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, তিনি জয়চন্ডী ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুন্নাহার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভূমি অফিস প্রাঙ্গণে একটি লটকন গাছের চারা রোপণ করে পরিবেশবান্ধব উন্নয়নের প্রতীকী বার্তা দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাব্য দিকগুলো সম্পর্কে ধারণা নেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট